শিরোপার দৌড়ে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ | সংবাদটি ২৫ বার পঠিত

ব্যাংককের ননথাবুরিতে শুরু থেকেই আক্রমণ শানায় বাংলাদেশ। তার ফলও পায় দ্রুত।
ম্যাচের ১৪ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। কৃষ্ণা রানীর পাস থেকে দলকে লিড এনে দেন সাবিনা খাতুন। অবশ্য ম্যাচের পঞ্চম মিনিটে গোল পাওয়ার কথা ছিল বাংলাদেশের।
সেটার প্রায়শ্চিত্ত যেন পরে করলেন বাংলাদেশের অধিনায়ক। সাবিনার গোলের রেশ শেষ না হতেই বাংলাদেশকে দ্বিতীয় লিড এনে দেন কৃষ্ণা।
বিপরীতে ব্যবধান কমানোর চেষ্টা করা নেপালের বেশ কিছু আক্রমণ সেভ করেন গোলরক্ষক স্বপ্ন আক্তার ঝিলি।
চতুর্থ ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ৭ দলের টুর্নামেন্টে যে দল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকবে তাদের হাতেই উঠবে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের ট্রফি।

