গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৪৭ বার পঠিত

ডোনাল্ড ট্রাম্প ও শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংকট নিরসনে গঠিত ‘বোর্ড অফ পিস’-এ যোগ দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, পাকিস্তান শুরু থেকেই গাজায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পক্ষে বিশ্বব্যাপী চলমান কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে যুক্ত রয়েছে।
এই নতুন উদ্যোগেও পাকিস্তান তার অবস্থান বজায় রাখবে এবং জাতিসংঘ প্রস্তাবের আলোকে ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে কাজ করে যাবে। এই আমন্ত্রণকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে গাজা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।
সূত্র: রয়টার্স

