১৪জানুয়ারী ছিল মহীয়সী সাহিত্যিক মহাশ্বেতা দেবী’রজন্মদিন
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৩১ বার পঠিত
প্রান্তডেস্ক:”তাই তো বিরসা অরণ্যের অধিকার চেয়েছিল।অরণ্য কে ছিনিয়ে নেবে দিকুদেরর দখল থেকে। অরণ্য মুণ্ডাদের মা, আর দিকুরা জননীকে অপবিত্র করে রেখেছে। উলগুলানের আগুন জ্বেলে বিরসা জনণীকে শুদ্ধ করতে চেয়েছিলো”—-অরণ্যের অধিকার।
“অপরাধের মধ্যে ব্রতি এই সমাজে, এই ব্যবস্থায় বিশ্বাস হারিয়েছিল। ব্রতির মনে হয়েছিল যেপথ দিয়ে সমাজ রাষ্ট্র চলছে সে পথে মুক্তি আসবে না”।
“কেননা জেলই আমাদের বিশ্বিবদ্যালয়।
বন্দুকের নল থেকেই…….
এই দশক মুক্তির দশকে পরিণত হতে চলেছে….
ঘৃনা করুন! চিহ্নিত করুণ! চুর্ণ করুণ মধ্যপন্থীকে।
—- আজ ইয়েনানে পরিণত হতে চলেছে “—হাজার চুরশির মা।
যে দুটো উধৃতি দিলাম, দুটোই সমাজ ভাঙ্গার সংগ্রামের অগ্রগন্য সাহিত্যিক “মহাশ্বেতা দেবীর” দুটি কালজয়ী বিখ্যাত উপন্যাস থেকে।
মহাশ্বেতা দেবী সমাজ পরিবর্তনের জন্য , ৭০ দশকে কলকাতায় যে আন্দোলনের সুচনা হয়েছিল তাকে সাহিত্যের মাঝে নিয়ে এসেছিলেন নকশাল আন্দোলনের নিহতদের ‘শহীদের’ মর্যদায় সাহিত্যের পাতায় তুলে আনতে পেরেছিলেন;ব্রতিদের নায়কের আসনে বসাতে পেরছিলেন তাঁর লিখনি দিয়ে। আদিবাসীদের মুক্তির সংগ্রাম নিয়ে আমৃত্যু লিখেগেছেন।
আজ এই মহীয়সী সাহিত্যিকের ৯৯ তম জন্মদিন।
জন্মদিনে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা।

