বিএনপি নেতা মানিককে আটক করেছে সেনাবাহিনী
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ | সংবাদটি ২৭ বার পঠিত
প্রান্তডেস্ক:সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি দল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।
পরে বৃহস্পতিবার সকালে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর অভিযানকারী দলটি।
এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, সেনাবাহিনীর একটি দল বিএনপি নেতা মানিককে গ্রেফতার করেছে।
তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

