চলচ্চিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চুআর নেই
প্রকাশিত হয়েছে : ৫ জানুয়ারি, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৪০ বার পঠিত

প্রান্তডেস্ক:চলচ্চিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু আর নেই। গতকাল ৪জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃম্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর। নির্মাতার শ্যালক চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু জানান, ফুসফুস সংক্রমণ ছাড়াও ডায়াবেটিস, কিডনি জটিলতায় ভুগছিলেন বাচ্চু।
কিছুদিন আগে চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরেও নেওয়া হয়েছিল। একটু সুস্থ হয়ে ফেরেন দেশে। গতকাল রাজধানীর একটি হাসপাতালে তাঁর শরীরে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। এর আগেই মারা যান তিনি।
আব্দুল লতিফ বাচ্চুর জন্ম ১৯৪২ সালের ৯ জানুয়ারি, সিরাজগঞ্জে। সহকারী চিত্রগ্রাহক হিসেবে পথচলা শুরু। ‘রূপকুমারী’ [১৯৬৮] ছবির চিত্রগ্রাহক হিসেবে শুরু একক ক্যারিয়ার।
বানিয়েছেন চলচ্চিত্রও। ‘বলবান’, ‘যাদুর বাঁশি’, ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘প্রতারক’ তাঁর নির্মিত ছবি। নির্মাণের পাশাপাশি তিনি সাংগঠনিক কাজেও ছিলেন সরব।

