বিরল সম্মাননা পেলেন প্রবাসীরা
প্রান্তডেস্ক:সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য ঝমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী সম্মাননা। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা দিকে ক্বিন ব্রিজ থেকে র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার পয়েন্টে এসে শেষ হয়।
গত ২০ দিনে ৫৮২ আবেদন জমা পড়েছিলো। এরমধ্যে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসন বিভিন্ন দিক পর্যালোচনা করে ১০৩ জনকে সম্মাননা প্রদান করেছে।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান ছিলেন অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী , সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম, মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ, সিলেট জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালি পরবর্তী শনিবার সকাল ১১টায় নগরীর রিকাবীবাজার কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে সফল প্রবাসীদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন আয়োজিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীরা অংশ গ্রহণ করবেন।


