ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৩৪ বার পঠিত
ফাইল ছবিশুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানায়।
বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত ১০ সদস্যের মধ্যে নবম স্থানে জায়গা করে নেয়। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো চার বছরের জন্য সিএ সদস্য হলো বাংলাদেশ।
বার্তায় জানানো হয়, গত মেয়াদে বাংলাদেশের অংশগ্রহণ সীমিত ছিল। ২০২১ সালের নভেম্বরে শুধু একটি সভায় সরাসরি যোগদান করা হয়, বাকি কার্যক্রম ভার্চুয়ালি অনুসরণ করা হয়েছিল। এ কারণে পুনর্নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
তবে কূটনৈতিক সমন্বিত প্রচেষ্টার ফলে বাংলাদেশ পুনরায় নির্বাচিত হতে সক্ষম হয়েছে।সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ এই ফলাফলকে ‘কূটনৈতিক সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন।

