গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৩৫ বার পঠিত

প্রান্তডেস্ক:গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) পূর্ব ঘোষিত সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২টার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এ ঘটনা ঘটে।
এ সময় একদল লোক এসে মঞ্চ ভেঙে ফেলে এবং মঞ্চের সামনে থাকা চেয়ার ছুড়ে ফেলতে দেখা যায়।
এর আগে এনসিপি’র ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা ও ভাঙচুর এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

