বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা::বেশ কিছু বিষয়ে সমঝোতা, কিছু বিষয় অমীমাংসিত
প্রান্তডেস্ক:তিন দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন সম্পন্ন হয়েছে। আলোচনায় দুই দেশের বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্কের দিকনির্দেশনা, নীতিমালা এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত উপস্থাপন ও যুক্তি-তর্ক হয়। কিছু বিষয়ে উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছালেও, কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়াশিংটন স্থানীয় সময় আজ সকাল ৯টায় তৃতীয় দিনের আলোচনা শুরু হবে।
বাংলাদেশ শুধু যুক্তরাষ্ট্রে রপ্তানি নয়, আমদানিও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আলোচনায় বাংলাদেশ শুল্ক নীতিতে ন্যায্যতা প্রত্যাশা করে এবং চায়, প্রতিযোগিতার পরিবেশ যেন বাংলাদেশের পক্ষে সহায়ক থাকে। জেমিসন গ্রিয়ার বাংলাদেশকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

