ইরানের ৫ শতাধিক ক্ষেপণাস্ত্রের ২২২টি ঠেকিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের খরচ কত?
প্রান্তডেস্ক:ইরান ও ইসরায়েলের মধ্যকার টানা ১২ দিনের সংঘাত শেষ হলেও এর ক্ষয়ক্ষতি ও খরচ নিয়ে আলোচনা থামেনি। চিরপ্রতিদ্বন্দ্বী ইসরায়েলের দিকে এই সময়ের মধ্যে মোট ৫৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি বাহিনী। এর মধ্যে ২২২টি প্রতিহত করতে সক্ষম হয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ইসরায়েল দাবি করেছে, এসব হামলার মধ্যে ৩৬টি ক্ষেপণাস্ত্র জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। তবু আকাশ প্রতিরক্ষায় ইসরায়েল ৮৬ শতাংশ সফলতা দেখাতে সক্ষম হয়। এতে অন্তত ২২২টি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয় বলে দাবি করা হচ্ছে। যদিও এই পরিসংখ্যান আনুমানিক এবং সামরিক কৌশলগত কারণে সম্পূর্ণ তথ্য প্রকাশ করেনি ইসরায়েল।
এছাড়াও, ইসরায়েলি দাবি অনুযায়ী, ইরানের হামলায় দেশটিতে ধ্বংস হয়েছে প্রায় ৩১ হাজার ভবন এবং অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ১২ বিলিয়ন ডলার।

