সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল(এস,ডি,সি) সিলেট মহানগর শাখার বিশেষ সভা অনুষ্ঠিত
প্রান্তডেস্ক: গতকাল ১৫মে সন্ধ্যা ৭ টায় সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল(এস,ডি,সি) সিলেট মহানগর শাখার এক বিশেষ সভা সংগঠনের লামাবাজারস্থ প্রধান কার্য্যলয়ে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা -কেন্দ্রিয়কমিটির চেয়ারম্যান, সাপ্তাহিকওঅনলাইন” দৈনিক সিলটপ্রান্ত’র সম্পাদক-প্রকাশক ,বিশিষ্ঠ সমাজসেবী খন্দকার মামুন আলী আখতার । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস,ডি,সি জেলাশাখার সভাপতি মো :আবুলকালাম।সভায় সভাপতিত্বকরেন সংগঠনের মহানগর শাখার সভাপতি-৯০দশকের তুখোড় ছাত্র নেতা মো: ফকরুজ্জামান।সভায় এক ঝাঁক নতুন প্রজন্মের সদস্যদের উপস্থিতির মধ্যে সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে ও সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন এস,ডি,সি -মহানগর সহ সভাপতি জনাব মো: আব্দুল মালিক, সহ সভাপতি জনাব মো: আব্দুল হান্নান ,সাধারণ সম্পাদক,অধ্যাপক মো: মাসুক আহমেদ,সহ সাধারণ সম্পাদক জনাব ইমরান, সাংগঠনিক সম্পাদক মো: জালাল উদ্দীন চৌধুরী, অর্থ সম্পাদকউস্তার আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদকপ্রচার ও প্রকাশনা সম্পাদকমোহাম্মদ ঈসা তালুকদার,ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান , সহ সাংগঠনিক সম্পাদক হেলাল খা প্রমুখ । সভায় বক্তারা সিলেট বিভাগ সহ দেশের উন্নয়ে সুস্থ ধারার রাজনীতি সুস্থ ধারার সমাজ উন্নয়ন,সুস্থ ধারার সহাবস্থান কামনা করেন ।

