আজ থেকে আমি জয় বাংলা বলব: বঙ্গবীর কাদের সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ৫ এপ্রিল, ২০২৫ ২:২১ অপরাহ্ণ | সংবাদটি ১৬০ বার পঠিত
মায়ের কবরের পাশে পরিবারের সদস্য ও নেতা–কর্মীদের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও লতিফ সিদ্দিকী। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামেছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ায় কয়েকজনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জয় বাংলা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর স্লোগান নয়; এটা স্বাধীনতার স্লোগান। যত দিন বাংলাদেশে থাকবে, তত দিন জয় বাংলা থাকবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে মায়ের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় কাদের সিদ্দিকী এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ‘গত ২৫ বছর একবারের জন্যও জয় বাংলা বলিনি। আজ আমার মায়ের কবরের পাশ থেকে শপথ করে গেলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব। জয় বাংলা হবে আমাদের সবার।’

