আজবীর মুক্তিযোদ্ধা ‘কমিউনিস্ট নেতা, গণসঙ্গীত শিল্পী, গণসঙ্গীত রচয়িতা কমরেড শ্রীকান্ত দাশের ১৫ তম মহাপ্রয়াণ দিবস
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ১৩১ বার পঠিত
প্রান্তডেস্ক:আজ ভটিবাংলার কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা ‘কমিউনিস্ট নেতা, গণসঙ্গীত শিল্পী, গণসঙ্গীত রচয়িতা কমরেড শ্রীকান্ত দাশের ১৫ তম মহাপ্রয়াণ দিবস।২০০৯ সালের আজকের দিনে অর্থাৎ ১৯ নবেম্বর কমরেড শ্রীকান্ত দাশের নশ্বর জীবনের পরিসমাপ্তি ঘটে।শ্রীকান্ত দাশ সিলেট বিভাগের প্রথম ব্যক্তি যিনি মৃত্যু পর চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য মরণোত্তর দেহ দান করে গেছেন। শ্রীকান্ত দাশ দেহদান করেই তাঁর কর্তব্য শেষ মনে করেন নাই।তিনি তাঁর পরিবারকে উদ্ভুদ্ধ করেছেন তার মৃত্যুর পর দেহটি যাতে যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দিতে।
এখানেই কমরেড শ্রীকান্ত দাশ ছিলেন অন্য অনেকর চেয়ে অগ্রসর। দেখাগেছে অনেকে – এই ধরনের ইচ্ছা পোষণ করলেও মৃত্যুর পর পরিবার’ রক্ষনশীলতা, গোঁড়ামি, সহ নানাবিধ কারনেই কাজটি সম্পাদন করেন’না। । কিন্তু শ্রীকান্ত দাশ তাঁর পরিবারকে তাঁর দর্শনে দীক্ষিত করতে পেরেছিলেন বলেই এই দেহদানটি সুচারুরূপে সম্পাদিত হয়েছে।
আজ কমরেড গণসঙ্গীত শিল্পী, গণসঙ্গীত রচয়িতাশ্রীকান্ত দাশ ‘র ১৫ তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও লাল সালাম।কমরেড শ্রীকান্ত দাশ চিরঞ্জীব।

