সিলেটবিভাগে আ. লীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার
প্রান্তডেস্ক:গতকাল ১৫অক্টোবর সিলেট বিভাগ থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে দুইজনকে সিলেট মহানগরী থেকে থেকে র্যাব ও হবিগঞ্জ থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সিলেটে গ্রেফতার হওয়া দুইজন হলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা মো. তৌফিক বক্স লিপন এবং সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদ চেয়াম্যোন ও উপজেলা আওয়ামী লীগ নেতা হোসেন মুরাদ চৌধুরী। হবিগঞ্জে গ্রেফতার হওয়া একজন হলেন শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন এ্যানি।
র্যাব-৯ এর একটি টিম মঙ্গলবার বেলা ২টায় সিলেটমহানগরীর মিরাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সিসিকের সাবেক কাউন্সিলর লিপনকে। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় হত্যা ও নাশকতার কয়েকটি মামলা রয়েছে। এদিকে বিকাল ৩টায় সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদ চেয়াম্যোন ও উপজেলা আওয়ামী লীগ নেতা হোসেন মুরাদ চৌধুরীকে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় হত্যা ও নাশকতার কয়েকটি মামলা রয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএমপি মশিহুর রহমান সোহেল।

