আজ মাকালকান্দি গনহত্যা দিবস
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৯৮ বার পঠিত
প্রান্তডেস্ক:আজ মাকালকান্দি গনহত্যা দিবস। ১৯৭১ সালের ১৮ আগষ্ট ছিলো হিন্দু সম্প্রদায়ের মনসা পুজা। ঐ দিন সকালবেলা এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকেরা স্থানিয় চন্ডীমন্ডপে মনসা পুজার জন্য মিলিত হয়েছিলেন। তারা জানতেন না রাজাকার আর পাকিস্তান বাহিনী দুদিন আগ থেকেই পরিকল্পনা করে রেখেছে ঐ দিন হত্যাকান্ড চালানোর। সকাল বেলা ৪০ টি নৌকা ও স্পিডবোট সহযোগে পাকিস্তান বাহিনী ও রাজাকারেরা এলাকা ঘেরাও করে মেশিনগানের ব্রাশফায়ারে হত্যা করে অসংখ্য মানুষ। সেদিনের হত্যাযজ্ঞে নিহত যাদের নাম পাওয়া গেছে সেই হিসেবে ঐ দিন ৭৮ জন কে হত্যা করা হয় নিহতের প্রাপ্ত নাম ঃ–মাকালকান্দি:১।অভিনয় কুমার দাস, সূর্য কুমার দাস,তরণী কান্ত দাস, মনোরঞ্জন দাস,নগেন্দ্র দাস, কহর কুমার দাস,কর্ণ সরকার, কৃপেন্দ্র সরকার, নকুল চন্দ্র দাস, অন্নদা চরণ দাস, প্রমোদরঞ্জণ দাস, গিরিন্দ্র কুমার দাস, ধীরেন্দ্র কুমার, জওহরলাল দাস,সুহৃদ দাস,দীনেশচন্দ্র দাস,সুরেন্দ্র দাস, (মাকালকান্দি) আট বছরের মেয়ে সুভাষিণী দাস, গৃহবধূ সরলা রানী দাস, খুশি রাণীদাস সুভা রানী দাস ও তাঁর কন্যাসন্তান, যুবতি অমরি রানী দাস, শৈবালিনী দাস, তমাল রানী দাস,প্রবাসিনী দাস, কন্ঠরী রানী দাস,কুমুদিনী দাস, সরলা রানী দাস,হেমাঙ্গিনী দাস, প্রমীলা বালা দাস, ব্রহ্মময়ী দাস,সত্য বালা দাস, ঔজ্জ্বল্য বালা দাস, স্বপ্না রানী দাস ও তার দুই মেয়ে, অলি রানী দাস, ডলি রানী দাস, মানদা বালা দাস,ছানু রানী দাস ও তার এক দিনের কন্যা সন্তান, মান্না রানী দাস, সুশীলা রানী দাস, নিত্যবালা দাস, লক্ষী রানী দাস, সুশীলা রানী দাস, খুশী রানী দাসের এক মাসের ছেলে সন্তান, কানু লাল দাস, নৃপেন্দ্র দাস, ঠাকুর চান্দ দাস, আশা রানী দাস, ক্ষেদঙ্গ বালা দাস, ক্ষীরেন্দ্র চন্দ্র দাস, ঈশ্বরিনী দাস, সোমেশ্বরী দাস, কুমুদ রঞ্জন দাস, জ্যোতিষ চন্দ্র দাস, গিরীশ সরকার, বিধান চন্দ্র দাস (মিরা), বিধানের স্ত্রী বিপদ তারিণী দাস, শ্যামলী বালা দাস,শ্যামলীর বৃদ্ধা মাতা (ধল), হরেন্দ্র কুমার দাস, তরঙ্গময়ী দাস ও চিত্রাময়ী তালুকদার (ধল)।
আজকের দিনে ঐ দিনের শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
আজ এই গনহত্যার শহীদের স্মরণ করতে গিয়ে বার বার মনে পড়ছে এই শহীদরা কী স্বাধীনতার জন্য আত্মোৎসর্গ করেননি?
(মাকাল কান্দি বর্তমান হবিগঞ্জ জেলার বানিয়াচংগের আরো ভাটিত অবস্থিত একটি গ্রাম)


