তৃতীয় দফা বন্যার মুখে সুনামগঞ্জ!
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ | সংবাদটি ১৩৯ বার পঠিত
প্রান্তডেস্ক: তৃতীয় দফা বন্যার মুখে এখন সুনামগঞ্জ। গতকাল বৃহষ্পতিবার থেকে পাহাড়ি ঢল ও বর্ষণে নদ-নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। সঙ্গে উজান ভাটিতে ভারী বর্ষণে ফের বন্যার শঙ্কা জাগিয়ে তুলছে। বন্যায় বিপর্যস্ত মানুষ তৃতীয় দফায় বন্যা কবলিত হলে অসহনীয় দুর্ভোগে পড়বেন বলে জানিয়েছেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে। সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি শুক্রবার দুপুরে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৫৫ মিলিমিটার।
এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে ২১ টি আশ্রয়কেন্দ্রে পাচ শতাধিক বন্যার্থী এখনো রয়েছেন। যেভাবে পানি বাড়ছে তাতে আরো বন্যার্তরা এসে উঠতে পারেন।

