অবন্তিকার আত্মহত্যা:: সবশেষ যে তথ্য দিলেন জবির রেজিস্ট্রার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া
ওই সহপাঠীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়ে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা শহরে নিজ বাড়িতে আত্মহত্যা করেন জবির আইন বিভাগের ১৩তম ব্যাচের ছাত্রী ফাইরুজ অবন্তিকা।
মৃত্যুর কারণ হিসেবে তার সুইসাইড নোটে দেওয়া আইন বিভাগের সহপাঠীকে সাময়িক বহিষ্কার ও দ্রুত গ্রেপ্তারের নির্দেশ এবং অভিযুক্ত শিক্ষার্থীকে সহায়তাকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত ও প্রক্টরিয়াল বডি থেকে তাৎক্ষণিক অব্যাহতি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এতে বলা হয়, ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেনকে আহ্বায়ক করে উচ্চক্ষমতাসম্পন্ন পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত উপাচার্যের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

