মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা
প্রান্তডেস্ক:মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে এই কমিটি ঘোষণা করা হয়েছে।শুক্রবার দলের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে সম্মেলনের তারিখ হতে পরবর্তী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
সৈয়দ রেজাউর রহমান সুমনকে সভাপতি এবং সৈয়দ সেলিম হককে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার জেলা যুবলীগের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ১৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া মো. আবুল কাসেম চৌধুরীকে সভাপতি ও একেএম মইন উদ্দিন চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ জেলা যুবলীগের ১৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১০ ও ১১ অক্টোবর মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।ওই কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।


